সারাদেশ

পাবনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি, পাবনা : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে এমন সিদ্ধান্ত বাতিলের দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনা জেলা বিএনপি।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে এসে সমবেত হয়। সেখানে থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ খান মন্টু, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার, সমাবেশে বক্তারা বলেন, সদস্য আনিসুল হক বাবু, কে এম মুছা, নূর মোহাম্মদ মাসুম বগা, জেলা যুবদলের সভাপতি মোসাব্বির হোসেন সনজু, সাধারণ সম্পাদক হিমেল রানা প্রমুখ।

বক্তারা বলেন, জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত নেবার চিন্তা করে সরকার মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অপমান করেছে। অবিলম্বে সরকারকে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানান বক্তারা।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা