সারাদেশ

ময়মনসিংহে হলুদ চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া, মুক্তাগাছা ও ভালুকা উপজেলার পাহাড়ী লাল মাটিতে হলুদের আবাদ বেশি হয়ে থাকে। তার মধ্যে ফুলবাড়ীয়া উপজেলার পাহাড়ী লাল মাটিতে উৎপাদিত হলুদের সুনাম রয়েছে সারাদেশে।

পাহাড়ী লাল মাটিতে আবাদ হওয়া হলুদের দাম কম থাকায় চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক। গত কয়েক বছর ধরেই হলুদের দামের দরপতন নিয়ে অনেক হলুদ ব্যবসায়ী লোকসানের মুখে পড়েছেন। কৃষি বিভাগের বিরুদ্ধে হলুদ চাষের ওপর নতুন জাত ও প্রদর্শণীর ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগ রয়েছে।

ফুলবাড়ীয়া উপজেলার বাকতা, কালাদহ, নাওগাঁও, রাঙামাটিয়া ও এনায়েতপুর ইউনিয়নে ব্যাপক ভাবে পাহাড়ী লাল মাটিতে আবাদ হয় হলুদ। এবার উপজেলায় ১ হাজার ১০ হেক্টর জমিতে হলুদের আবাদ হয়েছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। বর্তমান বাজার দরে ২ কোটি ১২ লাখ টাকার হলুদ উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।

৫ ইউনিয়নে হলুদের আবাদ হলেও কৃষি বিভাগ মাত্র একটি হলুদ প্রদর্শনীর ব্যবস্থা করেছিলেন। স্থানীয় কৃষকদের অভিযোগ কৃষি বিভাগ হলুদ চাষের উপর কোন গুরুত্ব দেয় না। মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শের জন্য কখনো এগিয়ে আসে না। কোন প্রশিক্ষনের ব্যবস্থাও গ্রহন করেন না।

বালুঘাট বাজারে কথা হয় হলুদ চাষী আশরাফুল ইসলাম সুজনের সাথে। তিনি জানান, ৩০ শতাংশ জমিতে তিনি হলুদের আবাদ করেছেন। তার খরচ হয়েছে ১৬ হাজার টাকা। হলুদ ক্ষেত পাইকারদের কাছে বিক্রি করতে গেলে বর্তমান বাজার দরে ১১ হাজার টাকা দাম করেছেন। পাইকারদের কাছে লোকসান দিয়ে হলুদ ক্ষেত বিক্রি না করে ৪ হাজার ৫শ টাকা খরচ করে শ্রমিক দিয়ে হলুদ উত্তোলন করে বাড়ীতে রেখেছেন।

মাঘ ও ফাল্গুন এ ২ মাস হলুদ উত্তোলন ও বিক্রির সময়। এখন যদি হলুদ বিক্রি করতে না পারি আর কবে বিক্রি করবো। তিনি আরও বলেন, হলুদ আবাদ করার পর আজ পর্যন্ত কৃষি বিভাগের কোন উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে তার দেখা হয়নি। আমরা উচ্চ ফলনশীল হলুদের আবাদ শুধু শুনি কিন্তু কোন পরামর্শ পাই না।

একই বাজারে কথা হয় হলুদ ব্যবসায়ী ইদ্রিছ আলীর সাথে তিনি বলেন, কয় বছর ধরেই হলুদের দামের কোন ঠিক নাই। বার্মা ও ইন্ডিয়া থেকে হলুদ আসে বলে হলুদের দাম কমে যায়। গত বছর হলুদের ব্যবসা করে তার ২ লাখ টাকা লোকসান হয়েছে। গত মৌসুমে কাঁচা হলুদ ৭শ/৮শ টাকা মন দরে ১ হাজার মন হলুদ ক্রয় করেছিলেন তিনি।

এবার ৫শ/৬শ টাকা মন দরে হলুদ ক্রয় করছেন। ফুলবাড়ীয়া উপজেলায় স্থানীয় জাতের হলুদের আবাদ বেশি হয় বলে কৃষক তেমন লাভবান হতে পারেন না। আমাদের পাশ্ববর্তী মধুপুরের কৃষকরা মালা নামের এক হলুদ করেন। ঐ হলুদের ফলনও হয় বেশি।

ফুলবাড়ীয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেসমিন নাহার জানান, যে সকল ফসল বেশি আবাদ হয় তার প্রদর্শণী থাকে কম। আমাদের কিছুই করার থাকে না। কৃষি বিভাগের উপসহকারীরা মাঠে গিয়ে কৃষককে পরামর্শ দেয়া তাদের কাজ। না গেলে আমি খোজ নিয়ে ব্যবস্থা নিব।

সান নিউজ/কালাম/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা