সারাদেশ

পটুয়াখালী নির্বাচনী প্রচারণায় হামলায় আহত ১০

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : পটুয়াখালী জেলার ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে নৌকা মার্কা সমর্থকদের দুদফা হামলায় স্বতন্ত্র প্রার্থী ওয়াদুদদ সিকদার (৪৫) সহ অন্তত ১০ জন আহত হয়েছে।

মঙ্গলবার ( ১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সোনখোলা গ্রামে এবং দুপরে বরকতীয়া মৃধা মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত ওই প্রার্থী ও তার কর্মী রাকিবুল ইসলাম (২৬) কে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে প্রেরণ করেন।

স্বতন্ত্র প্রার্থী ওয়াদুদ সিকদার জানান, দুপুরে তিনি তার কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারনায় মৃধা মার্কেটে গেলে নৌকা সমর্থক বেশ কয়েকজন কর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি এবং তার বেশ কয়েকজন নেতাকর্মী সামান্য আহত হন। পরে সন্ধ্যায় তিনি সোনখোলা গ্রামে নির্বাচনী প্রচারণায় গেলে নৌকার প্রায় অর্ধশত নেতাকর্মী তাদের উপর ফের দ্বিতীয় দফায় হামলা চালায়। এতে স্বতন্ত্র প্রার্থী ওয়াদুদসহ অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়।

এ বিষয়ে নৌকা সমর্থিত প্রার্থী দেলোয়ার হোসেনের সাথে মুডোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিব করেননি।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, মুডোফোনে উভয় পক্ষ পরস্পর বিরোধী অভিযোগ করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

সান নিউজ/প্রিন্স/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা