সারাদেশ

রংপুরে জামায়াত-শিবিরের ৩২ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর নগরীতে একটি বাসায় পিকনিকের নামে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে জেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি নুর হোসাইনসহ জামায়াত-শিবিরের ৩২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর পশুরাম থানার তালতলা গ্রামের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আরপিএমপি’র উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের শনিবার বিকেলে রংপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আল মেহবুবের আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত নয়টার দিকে রংপুর নগরীর পশুরাম তালতলা এলাকায় একটি বাড়িতে পিকনিক করার নামে জামায়াত-শিবিরের নেতা কর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদ পেয়ে সেখান অভিযান চালায় পশুরাম থানা পুলিশ। এসময় ৪৮ জনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে আটককৃতদের যাচাই বাছাই করে ১৬ জনকে ছেড়ে দেয়া হয়। এদের মধ্যে রংপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী নুর হোসাইন, মহানগরীর ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি কামরুজ্জামানসহ ৯ জামায়াত শিবির নেতাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। বাকি ২৩ জনকে সন্দেহ জনক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কোর্ট ইন্সপেক্টর মনোয়ার হোসেন জানান, শনিবার বিকেলে গ্রেফতারকৃত ৩২ জনকে রংপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে তাদের পক্ষে জামিনের আবেদন করা হয়। বিজ্ঞ বিচারক শুনানী শেষে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা