সারাদেশ

রাঙামাটি পৌর নির্বাচন: সেনা মোতায়নের দাবি প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটি পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে শহরের শিল্পকলা একাডেমিতে জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মীর মোদদাছেছর হোসেন।

মতবিনিময় সভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন, গত নির্বাচনে আমরা যা দেখেছি এবং এখন থেকে যা দেখছি প্রতি পদে পদে নির্বাচন আচরণবিধি লংঘন হচ্ছে। সরকারি দল যে পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে তাতে মনে হয় না নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। তাই প্রশাসনের প্রতি সুদৃষ্টি কামনা করছি এখন থেকেই নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। ৩১টি কেন্দ্রে সেনা মোতায়ন করে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়ার জন্য দাবি করছি।

এই মেয়র প্রার্থী আরো বলেন, গত ২৭ জানুয়ারি আমরা চট্টগ্রাম সিটি নির্বাচনে যা দেখেছি এমন ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে সকল দায়ভার প্রশাসনকে নিতে হবে। তাই আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে দাবি করছি গত নির্বাচনের সকল অনিয়ম পরিহার করে সুষ্ঠু নির্বাচন দাবি করছি।

কাউন্সিলর প্রার্থী রবিউল আলম, নুরুনবী ও নেওয়াজ বলেন, ক্ষমতাসীন দলের কাউন্সিলররা এখন থেকে আমাদের লোকজনদের হুমকি ধমকি দিচ্ছে। পোষ্টার ব্যানার লাগাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। প্রচার প্রচারণায় ও বাধা প্রদান করা হচ্ছে। নির্বাচনী আচারণবিধি লংঘন করছে তারা। এসব বিষয়ে জেলা প্রশাসক ও নির্বাচন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার সঠিক তদারকি করতে আহবান জানান তারা।

মতবিনিময় সভায় আওয়ামী লীগ বিদ্রোহী মেয়র প্রার্থী অমর কুমার দে বলেন, নির্বাচনে সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। নির্বাচন সুষ্ঠু ও ভোটের পরিবেশ বজায় রাখতে জেলা রিটার্নিং অফিসারের প্রতি অনুরোধ জানান। নির্বাচনকে কেন্দ্র করে যেন সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয় সে দিকে নজর রাখতে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন এই প্রার্থী।


সান নিউজ/কে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা