সারাদেশ

বোয়ালমারী ও আলফাডাঙ্গায় পৌঁছেছে করোনা ভ্যাকসিন

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছেছে করোনা’র ভ্যাকসিন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল ৫টায় পৃথক এ্যাম্বুলেন্সে এসব ভ্যাকসিন এসে পৌঁছায়। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোরশেদ আলম, বোয়ালমারী থানা উপ-পুলিশ পরিদর্শক মো. ওহিদুজ্জামানসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে উপজেলায় শুরু হবে করোনার টিকা দান কার্যক্রম।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্ধারিত স্থান থেকে করোনার এসব ভ্যাকসিন রেজিষ্ট্রেশন সম্পন্ন উপজেলাবাসীদের দেয়া হবে।

এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বোয়ালমারী উপজেলার জন্য ৮ হাজার ৫০ ডোজ টিকা বরাদ্দ দেয়া হয়েছে, যা দিয়ে সমসংখ্যক ব্যক্তিকে করোনার টিকা দেয়া যাবে।

তিনি আরো জানান, প্রথম দিকে সকলকে টিকা দেয়া সম্ভব না হলেও সরকারী নির্দেশনা মোতাবেক ক্যাটাগড়ি অনুযায়ী করোনার টিকা দেয়া যাবে।

এদিকে, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, মো. নাজমুল হাসান জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছেছে ৩ হাজার ৪০০ ডোজ করোনার টিকা। রেজিষ্ট্রেশনকৃতদের ৭ ফেব্রুয়ারি ভ্যাকসিন দেয়া হবে।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা