সারাদেশ

৩টি তক্ষকসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরের বাগাতিপাড়া থেকে তিনটি তক্ষকসহ সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার স্যান্যালপাড়া গ্রাম থেকে তক্ষকগুলোসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম একই এলাকার মৃত মফিজ উদ্দিন মোল্লার ছেলে। উদ্ধারকৃত তক্ষকগুলোকে আদালতের মাধ্যমে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সান্যালপাড়া মহল্লার সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সাইফুল ইসলাম বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ সদস্যরা তার পিছু নিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার বসতবাড়ির একটি ঘরে তল্লাশি করে খাঁচার ভিতরে রাখা তিনটি তক্ষক উদ্ধার করা হয়।

এ ঘটনায় বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত সাইফুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় ও তক্ষকগুলোকে বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

সান নিউজ/এসএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা