সারাদেশ

ইউএনও'র সঙ্গে ছাত্রলীগ নেতার দুর্ব্যবহার, ২শ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, বরগুনা : করোনা সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অংশ হিসেবে বরগুনায় অভিমান চলাকালীন সময়ে সদর উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে দুর্ব্যবহার করেছে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাফিন খান।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনা শহরের মাছ বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চলাকালীন সময়ে এঘটনা ঘটে।

সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার বলেন, সরকারি নির্দেশনা পালনেই তারা মাঠে কাজ করছিলেন। শাফিন খান ছাত্রলীগের নেতা কিনা তা তার জানা নেই। তবে সে মাস্ক ছাড়া রাস্তায় হেঁটে যাচ্ছিল এসময় তাকে জিজ্ঞাসা করা হলে শাফিন বেয়াদবি আচরণ করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।

এসময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা শাফিনকে নিভৃত করার চেষ্টা করেন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসেন বলেন, শাফিন খানের বাড়ি পাথরঘাটায়। সে জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিকের ঘনিষ্ঠজন।

জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক বলেন, শাফিনের পকেটে টাকা না থাকায় একটু ভুল বোঝাবুঝি হয়েছে বলে তিনি ঘটনার পাল্টা বর্ণনা দেওয়ার চেষ্টা করেন।

তবে জুবায়ের আদনান অনিকের মদদ পুষ্ট শাফিন খানের বিরুদ্ধে ইতোপূর্বেও বিভিন্ন ব্যক্তির সঙ্গে বেয়াদবী এবং চলাফেরা নিয়ে অনেকেই অভিযোগ করেন।

সান নিউজ/এমএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা