সারাদেশ

ট্রেন দেখে ঝাঁপ, ইন্সুরেন্স কোম্পানির কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের চাপা থেকে বাঁচতে রেল সেতু থেকে ঝাঁপ দিয়ে বেলায়েত হোসেন দুলাল (৩৫) নামের এক ইন্সুইরেন্স কোম্পানীর কর্মকর্তার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটার দিকে ঢাকা-সিলেট-চট্রগ্রাম রেলপথের ভাদুঘর এন্ডারসন খাল (কুরুলিয়া খাল) রেল সেতু এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত বেলায়েত হোসেন দুলাল শরীয়তপুর জেলার ভেদরগঞ্জের বাসুদেবপুরের হাবিবুর রহমানের ছেলে।

তিনি পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর ব্রাহ্মণবাড়িয়ার সার্ভিস সেল ইনচার্জ ছিলেন ও জেলা শহরের সরকার পাড়ায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলায়েত হোসেন দুলাল পৌর এলাকার ভাদুঘর থেকে রেললাইন দিয়ে পায়ে হেটে জেলা শহরের দিকে আসছিলেন। ভাদুঘর থেকে রেলপথে যেতে এন্ডারসন খাল সেতু পাড় হচ্ছিলেন। সেতু পাড় হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রেন তার কাছাকাছি এসে পড়ে। এসময় তিনি সেতুর মাঝের পিলার বরাবর ঝাঁপ দেন। ঝাঁপ দেওয়ার ফলে বেলায়েত হোসেন দুলালের দুই পা ভেঙে যায় ও মাথায় আঘাত প্রাপ্ত হন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এবিষয়ে আখাউড়া রেলওয়ে জংশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গ এ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা