সারাদেশ

রংপুর জেলা ছাত্রলীগের সভাপতির পদ ফিরে পেলেন সেই রনি

নিজস্ব প্রতিনিধি, রংপুর : ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি পদে মেহেদী হাসান সিদ্দিকী রনিকে পুনরায় বহাল করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

গত রোববার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে রনির অব্যাহতির আদেশ প্রত্যাহার করে তাকে পূর্ব পদে বহাল রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত বছরের ৫ সেপ্টেম্বর ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের মাধ্যমে একাধিকবার ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় মামলা করেছিলেন এক স্কুলশিক্ষিকা। এ ঘটনায় ওই বছরের ১০ অক্টোবর মেহেদী হাসান সিদ্দিকী রনিকে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছিল।

এদিকে, কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, মেহেদী হাসান সিদ্দিকী রনির বিরুদ্ধে আনীত অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়ায় তার অব্যাহতি আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হলো। একইসঙ্গে আগামী দুই মাসের মধ্যে সাংগঠনিক নিয়ম অনুযায়ী রংপুর জেলা ছাত্রলীগের সম্মেলন আয়োজনের নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় কমিটি বিলুপ্ত বলে গণ্য হবে।

প্রসঙ্গত, গত বছরের ৫ সেপ্টেম্বর রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির বিরুদ্ধে ভুয়া বিয়ে করে একাধিকবার ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন এক স্কুলশিক্ষিকা।

মামলায় রনিকে প্রধান আসামি করে ওই শিক্ষিকা অভিযোগ করেন, প্রেমের সম্পর্কের জেরে ভুয়া বিয়ের নাটক সাজিয়ে দীর্ঘদিন তাকে ধর্ষণ করা হয়। এছাড়াও ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে কয়েকবার ভারতের বিভিন্নস্থানে নিয়ে গিয়েও তাকে ধর্ষণ করে রনি।

এ ঘটনায় ওই বছরের ১০ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে যুক্ত থাকার দায়ে মেহেদী হাসান সিদ্দিকী রনিকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়। একইসঙ্গে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরকারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা