সারাদেশ

জুটমিল চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, খুলনা: ব্যক্তি মালিকানা জুটমিল চালু ও চূড়ান্ত বকেয়া পাওনা পরিশোধসহ ছয় দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারি জুট মিলের শ্রমিকরা।

সোমবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় খুলনা পিকচ্যার প্যালেস মোড়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেসরকারি পাট সুঁতা বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশন এ কর্মসূচি আয়োজন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. আমজাদ হোসেন। এসময় বক্তৃতা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, মো. বকতিয়ার, বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ মুরাদ, বীর মুক্তিযোদ্ধা মো. আজাহার, সেকেন্দার আলী, ওবায়দুর রহমান, আবুল কাশেম মোকছেদ মোল্লা, লুৎফর রহমান খান, বাবুল শেখ, আ. ওহাব, নিজামউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আছহাবউদ্দিন, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস ও মো. ইমরান হোসেন প্রমুখ। মানববন্ধনটি সঞ্চালনায় ছিলেন প্রচার সম্পাদক তারেক সাইফুল্লাহ।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা