সারাদেশ

শিবগঞ্জে নৌকার পালে হাওয়া, গণসংযোগে জনতার ঢল

জাহিদ হাসান মাহমুদ মিম্পা, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিবগঞ্জ পৌরসভায় চতুর্থ ধাপে ১৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পৌর নির্বাচনে সাধারণ মানুষের আস্থা-ভালোবাসায় সিক্ত হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি মেয়র প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে এখন পর্যন্ত এ পৌরসভায় কখনো আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী জয়লাভ না করলেও এবার এখানে নৌকার পালে লেগেছে হাওয়া।

অসংখ্য নেতা-কর্মী-সমর্থক নিয়ে গণসংযোগের সময় ভোটারদের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তিতে এই আস্থা ভালোবাসার ছবি পাওয়া যায়। তরুণ-যুবকরা হাত ধরে আর বয়েসী প্রবীণরা মাথায় হাত রেখে নৌকার মাঝি মনিরুলকে আর্শীবাদ করছেন। এমন আবেগময় দৃশ্য প্রতিদিন দেখা যায়। নৌকার নির্বাচনী উঠোন বৈঠকগুলোতে নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো।

২৭ জানুয়ারি নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকেই প্রতিদিনের মত সোমবার (১ ফেব্রুয়ারি) পৌরসভার মর্দনায় ৯ নাম্বার ওয়ার্ডের অলি-গলি, পাড়া মহল্লায় দিনভর গণসংযোগ করেছেন মনিরুল। গণসংযোগের মাঝেমাঝে তিনি একাধিক পথসভায় ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, 'মহামারি করোনার সময় প্রতিটি ওয়ার্ডের মানুষের খোঁজ-খবর নিয়েছি এবং খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ কয়েক মাস যাবৎ অব্যাহত রেখেছি। নিরাপদে পৌর নাগরিকদের চলাচলের জন্য নিজ উদ্যোগে বিভিন্ন সড়ক মেরামত করেছি। মসজিদ ও মন্দিরগুলোতে ব্যক্তিগত অর্থায়নে ব্যাপক উন্নয়নমূলক কাজ করা হয়েছে। সেই কাজের দাবি হিসেবে আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি।

তিনি আরও বলেন, শিবগঞ্জের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রতিষ্ঠা করেছি 'জিকে ফাউন্ডেশন' নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। সাম্প্রতিক এ পৌরসভা সহ উপজেলা বাসীর জন্য বিনামূল্যে সেবাদানের উদ্দেশ্যে দুটি অত্যাধুনিক এ্যাম্বুলেন্স ক্রয় করেছি।

শেষে আগামী ১৪ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট চেয়ে বলেন, আপনাদের ভোটে মেয়র নির্বাচিত হলে এই পৌর শহরকে আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তুলব।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা