সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে স্থানীয় প্রেসক্লাবের প্রাঙ্গণে জেলা ছাত্র মৈত্রী'র উদ্যোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

জেলা ছাত্র মৈত্রীর সাবেক আহব্বায়ক ও বর্তমান কার্যকরী সদস্য মুহয়ী শারদ এর সভাপতিত্বে জেলা ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক সানিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন-বিজয়নগর উপজেলার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী, জেলা যুব মৈত্রীর আহব্বায়ক অ্যাডভোকেট মোঃ নাসির্, সাবেক ছাত্রনেতা ও জেলা যুব মৈত্রীর সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ, পিস ভিশনের সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির সহ-সভাপতি ইসরাত জাহান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইশা ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ জিহাদ, আসাদ ইসলাম অন্তর, ফাহিম মুনতাসির শান্ত, প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন শিক্ষা, সংস্কৃতির পীঠ ভূমি ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছে প্রাকৃতিক গ্যাস, সার কারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, আন্তর্জাতিক নদী বন্দর স্থলবন্দরসহ আরো অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল জোনে ব্রাহ্মণবাড়িয়ায় সবোর্চ্চ রাজস্ব আদায়কারী জেলা।

প্রবাসী আয়, ব্যবস্যা-বাণিজ্যসহ অন্যান্য ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া জেলার রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। অথচ ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে পঞ্চাশ বছর পিছিয়ে রয়েছে। আজও ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কোন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়নি। আমাদের পার্শ্ববর্তী হবিগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর জেলায় রয়েছে বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও হাসপাতাল ।

প্রায় ৩৪ লক্ষ জনগণ বসবাস করে এ জেলায়। ব্রাহ্মণবাড়িয়া জেলা যোগাযোগ ও ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত। তাই ব্রাহ্মণবাড়িয়ায় উল্লেখিত তিনটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা ব্রাহ্মণবাড়িয়াবাসীর ন্যায্য, যুক্তি ও প্রাণের দাবি। তারা উক্ত দাবিগুলো বাস্তবায়নের জন্য সকল রাজনৈতিক দল, সংগঠন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলোকে ঐক্যবব্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

এছাড়া বক্তারা আরো বলেন- মহাসড়ক উন্নয়নের কারণে আশুগঞ্জ পলাশ এ্যাগ্রো ইরিগ্রেন (মাহবুদুল হুদা আশুগঞ্জ পলাশ সবুজ প্রকল্প) প্রকল্প হুমকির মুখে সেচ প্রকল্প ও সড়ক উন্নয়ন প্রকল্প সম্মিলিতভাবে সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানান। এক্ষেত্রে সংশ্লিষ্টদের উদাসীনতাই উদ্বেগ প্রকাশ করা হয়।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা