সারাদেশ

দিনাজপুর বোর্ডে সেরা রংপুর জেলা

নিজস্ব প্রতিনিধি, রংপুর : দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফলে ১৪ হাজার ৮৭১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন রংপুর জেলার শিক্ষার্থীরা।

শনিবার (৩০ জানুয়ারি) কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইচএসসি ফল ঘোষণার পর দুপুরে দিনাজপুর শিক্ষাবোর্ডে সংবাদ সম্মেলন করে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর হারুন অর রশিদ মন্ডল এ তথ্য জানান।

রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন রংপুর জেলার শিক্ষার্থীরা। এই জেলায় মোট ৬ হাজার ১৪ জন জিপিএ-৫ পেয়েছেন। আর দ্বিতীয় অবস্থানে রয়েছেন দিনাজপুর জেলার শিক্ষার্থীরা, এই জেলায় মোট জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৬৯০ জন।

এছাড়াও এক হাজার ৬০৬ জন জিপিএ-৫ পেয়ে তৃতীয় অবস্থানে নীলফামারী জেলা, এক হাজার ৫৩৫ জন জিপিএ-৫ পেয়ে চতুর্থ অবস্থানে গাইবান্ধা জেলা, এক হাজার ১৪৩ জন জিপিএ-৫ পেয়ে পঞ্চম অবস্থানে ঠাকুরগাঁও জেলা, এক হাজার ৭২ জন জিপিএ-৫ পেয়ে ষষ্ঠ অবস্থানে কুড়িগ্রাম জেলা, ৫১৫ জন জিপিএ-৫ পেয়ে সপ্তম অবস্থানে লালমনিরহাট জেলা এবং ২৯৬ জন জিপিএ-৫ পেয়ে অষ্টম অবস্থানে রয়েছে পঞ্চগড় জেলা।

সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা