সারাদেশ

খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে কেইউজে ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : উৎসব মুখোর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের (কেইউজে/ রেজি. নং চট্ট- ২৮০৪) এর কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিকী নির্বাচন। সংগঠনটির আদালত সড়কস্থ অস্থায়ী কার্যালয়ে শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাভুটির মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করেন।

এতে কার্যনির্বাহী কমিটির ৫টি পদে ভোটে সভাপতি প্রদীপ চৌধুরী, সহ-সভাপতি মো: দুলাল হোসেন, সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, যুগ্ন-সাধারণ সম্পাদক লিটন ভট্টাচার্য রানা ও অর্থ-সম্পাদক নুরুচ্ছাফা মানিক নির্বাচিত হয়।

নুরুল আজমের সভাপতিত্বে এর আগে প্রথম অধিবেশনে কমিটি বিলুপ্ত করে নির্বাচনের ঘোষণা দেন।
এছাড়াও সাধারণ সভায় সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করে সদ্য সাবেক সাধারণ সম্পাদক কানন আচার্য ও আয়-ব্যায় হিসাব দাখিল করে সাবেক অর্থ সম্পাদক দুলাল হোসেন।

দ্বিতীয় অধিবেশনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাভুটির মাধ্যমে কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করা হয়। পরে নতুন ও পুরাতন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান কেইউজে সদস্যরা।

এতে কেউইজে’র প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) সদস্যদের ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষার সংগ্রামে শামিল থাকার আহ্বান জানিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সত্যের পক্ষে কাজ করতে আহবান জানান।

তিনি কেইউজে’র জন্মলগ্ন থেকে সহযোগিতা করার জন্য স্থানীয় সংসদ সদস্য, পার্বত্য জেলা পরিষদসহ সামরিক-বেসামরিক প্রশাসনের প্রতি প্রাতিষ্ঠানিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এতে কেইউজে সদস্য সাংবাদিক, নুরুল আজম, প্রদীপ চৌধুরী,সৈকত দেওয়ান, কানন আচার্য, মংসাপ্রু মারমা, দুলাল হোসেন রিপন সরকার, রফিকুল ইসলাম, লিটন ভট্টাচার্য রানা, আল-মামুন, রুপায়ন তালুকদার,শংকর চৌধুরী, নুরুচ্ছাফা মানিক, বিপ্লব তালুকদার উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা