সারাদেশ

সিলেটে আটক ৪ ইয়াবা কারবারী কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের বালাগঞ্জ থেকে আটক ৪ ইয়াবা কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন, বালাগঞ্জের খাঁপুর গ্রামের মৃত আব্দুর জলিলের ছেলে কামাল আহম্মেদ (৩২), সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার মুমিনখোলা গ্রামের মো. মাসুক মিয়ার ছেলে মারুফ আহম্মেদ (৩৯), গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইসলাম নগরের মৃত কাশেম আলীর ছেলে মুজিবুর রহমান (৫০) ও বিয়ানীবাজারের উজানঢাকী গ্রামের আব্দুল সাত্তারের ছেলে মো. শাহীন আহম্মেদ (৩৬)।

শনিবার ( ৩০ জানুয়ারি) দুপুরে তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে বালাগঞ্জ থানার পুলিশ। এর আগে শুক্রবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বালাগঞ্জের সিরাজবেগ বাজার থেকে তাদের আটক করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে ১শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। তারা ৪ জনই পেশাদার মাদক কারবারি বলে দাবি করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।

সান নিউজ /এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা