সারাদেশ

রামগঞ্জ পৌর নির্বাচনে ভোট গ্রহণ চলছে

বাবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৭টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এখানে ৩৬ হাজার ৪১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৪৮২ ও মহিলা ভোটার ১ হাজার ৯৯১ জন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোট গ্রহণ চলছে পশ্চিম আংঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ কেন্দ্রে শীত উপেক্ষা করে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। এখানে কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ৪ হাজার ৩৮ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, রামগঞ্জে ৩য় ধাপের এ নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা হলেন, মেয়র পদে আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতিক নিয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকে এডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু, জাতীয় পার্টি সমর্থিত লাঙ্গল প্রতীকে হাজী মোঃ মহসিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাত পাখার প্রার্থী হিসাবে রয়েছেন আলহাজ্ব মোঃ জাকির হোসেন দেওয়ান।

সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৬৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ভোট কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ১৭ টি ভোট কেন্দ্রের মধ্যে নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১০ টি ও সাধারণ কেন্দ্র ৭টি।

সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে নারী পুরুষ ভোটাররা ভোট প্রদান করছেন। এখন পর্যন্ত কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবির বলেন, সুষ্ঠু ভাবে নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ভোটার অত্যন্ত উৎসাহের সাথে ভোটাধিকার প্রয়োগ করছে। নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পাদনের জন্য জেলা পুলিশ সকল ধরনের আয়োজন সম্পন্ন করেছে। এখন পর্যন্ত কোনও ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটেনি।

সান নিউজ/বাবলু/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা