সারাদেশ

৮ পৌরসভায় শঙ্কা-উৎকন্ঠার ভোট

খান রুবেল, বরিশাল প্রতিনিধি : বরিশাল বিভাগের অধীনে ৮ পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এ নির্বাচনকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি শঙ্কা-উৎকন্ঠা বিরাজ করছে প্রার্থী এবং ভোটারদের মাঝে।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারে ভোট গ্রহণ চলবে। এজন্য শুক্রবারের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।শেষ মুহুর্তের প্রচার প্রচারণায় বাধা, নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের নানান অভিযোগ তুলেছেন প্রার্থীরা।

কেউ কেউ কেন্দ্র দখলের শঙ্কার পাশাপাশি প্রশাসনের অসহযোগিতার অভিযোগ করেছেন। তবে সকল শঙ্কা-উৎকন্ঠা এড়িয়ে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট উৎসব উপহার দিতে শুক্রবার থেকেই নির্বাচনী এলাকাগুলোতে বিজিবি, র‌্যাব এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার বিকালের পর থেকেই নির্বাচনী এলাকায় অপরিচিত লোকের আনাগোনা, যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে জেলা এবং উপজেলা প্রশাসন। তাছাড়া কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এবং কারচুপি ঠেকাতে শনিবার ভোট গ্রহণের দিন ভোরে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, ‘৩০ জানুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জ ও গৌরনদী পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদুটি পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করছেন আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা।

অপরদিকে বরিশাল বিভাগের মধ্যে ঝালকাঠির নলছিটি পৌরসভা, বরগুনা সদর ও পাথরঘাট পৌরসভা, ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান পৌরসভা এবং পিরোজপুর জেলার স্বরূপকাঠি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপিসহ অন্যান্য দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

বরিশালের বাইরে নলছিটি, পাথরঘাটা এবং ভোলার দুটি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে উৎকন্ঠা বিরাজ করছে। এসব পৌরসভার অধিকাংশ কেন্দ্র ঝুকিপূর্ন বলে দাবি বিএনপি দলীয়সহ অন্যান্য প্রার্থীদের। তবে আওয়ামী লীগের প্রার্থীরা বলেছেন ভোট হবে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে।

উল্লেখ্য, ‘গত বছরের ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশন তৃতীয় ধাপে দেশের অর্ধ শতাধিক পৌরসভার ভোটের তারিখ ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ৩ জানুয়ারি যাচাই-বাছাই ও ১০ জানুয়ারি প্রত্যাহারের শেষ দিন ছিল। এরপর প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েন প্রার্থীরা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা