সারাদেশ

সাতক্ষীরায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়া পৌরসভা সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। এদিকে বিএনপির প্রার্থীর এজেন্টদের মারপিট করে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। এছাড়া ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী শরিফুজ্জামান তুহিন।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় নিজ নির্বাচনী কার্যালয়ে বিএনপির প্রার্থী শরিফুজ্জামান তুহিন ভোট বর্জনের ঘোষণা দেন।

তিনি বলেন, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু ভোট হতে পারে না। আমি প্রার্থী অথচ আমাকে কেন্দ্র থেকে বের করে দিয়েছে মারপিট করে। প্রতিটি কেন্দ্রের এজেন্টদেরও মারপিট করে বের করে দিয়েছে। সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছে না। প্রহসনের এক নির্বাচন হচ্ছে।

তিনি আরও বলেন, সকাল ৯টার আগেই প্রতিটি কেন্দ্রের ব্যালটে সিল মারা শেষ করে ফেলেছে। পৌরসভার ভোটার নয় এমন নারী-পুরুষদের এনে ভোটকেন্দ্রে রাখা হয়েছে। ভিতরে প্রিসাইডিং অফিসারের সহযোগিতায় পুলিশ ভোট কেটে বাক্স ভরছে। কোনো আইনি সহায়তা আমি পাইনি।

বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ফরহাদ হোসেন বলেন, আমাকে কোনো কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। মারপিট করে বের করে দেয়া হয়েছে।

গোপিনাথপুর ভোটকেন্দ্রে দায়িত্বরত ম্যাজিষ্ট্রেট ইন্দ্রজিত সাহা বলেন, কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা