সারাদেশ

ভাসানচরের পথে আরও ১৪৬৪ রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে তৃতীয় দফার দ্বিতীয় দিনে আরও ১৪৬৪ রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করেছে।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা বোট ক্লাব সংলগ্ন জেটি থেকে নৌবাহিনীর ৪টি জেটি জাহাজযোগে এই রোহিঙ্গারা ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করে। এর আগে গতকাল শুক্রবার তৃতীয় দফার প্রথম দিনে ভাসানচরে পৌঁছেন ১৭৭৮ জন।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রামের নৌবাহিনীর জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নৌবাহিনীর জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, শনিবার নৌবাহিনীর ৪টি জাহাজে ১৪৬৪ রোহিঙ্গা নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে রওনা করেছেন। দুপুর ১২টার মধ্যে তারা ভাসানচর পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে শুক্রবার বিকেলে উখিয়া থেকে এই রোহিঙ্গাদের বাসযোগে পতেঙ্গার শাহিন স্কুল অ‌্যান্ড কলেজ মাঠে স্থাপিত নৌবাহিনীর অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়। তাদের রাতের খাবার এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এই ক্যাম্পে। এরপর সকালে ভাসানচরের উদ্দেশ্যে তাদের জাহাজে তোলা হয়।

নৌবাহিনীর কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, স্বেচ্ছায় ভাসানচর যেতে আগ্রহী এমন রোহিঙ্গা সদস্যদের তালিকা করে তাদের ভাসানচরে পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করে কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্তৃপক্ষ। সেই উদ্যোগের অংশ হিসেবে আজ তৃতীয় দফার দ্বিতীয় দিনে আরও ১৪৬৪ জন রোহিঙ্গা সদস্যকে নৌবাহিনীর জাহাজযোগে ভাসানচরে পৌঁছে দেওয়া হচ্ছে।

এর আগে গত ৪ ডিসেম্বর প্রথম ধাপে ১ হাজার ৬৪২ জন এবং দ্বিতীয় ধাপে ২৯ ডিসেম্বর ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গা সদস্য স্বেচ্ছায় ভাসানচরে গেছে। শুক্রবার তৃতীয় দফার প্রথম দিনে গেছে ১৭৭৮ জন।

বর্তমানে ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের মাধ্যমে উন্নত সুযোগ-সুবিধার কথা জেনে এই রোহিঙ্গা সদস্যরা ভাসানচরে যেতে আগ্রহ প্রকাশ করে। ফলে তাদের তালিকা করে ভাসানচরে নেওয়া হচ্ছে। ভাসানচরের রোহিঙ্গাদের জন্য উন্নত বসবাস, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, বিনোদন, হাঁস-মুরগি পালনসহ নানা সুযোগ সুবিধা নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা