সারাদেশ

পৌরসভা নির্বাচন: গোবিন্দগঞ্জে চার স্তরের নিরাপত্তা

মাসুম লুমেন, গাইবান্ধা : পৌরসভা নির্বাচনে তৃতীয় ধাপে শনিবার (৩০ জানুয়ারি) গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

ভোটের আগে ও পরে আইনশৃঙ্খলা রক্ষায় নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ইতোমধ্যে সকল ভোট কেন্দ্রে ভোটের যাবতীয় উপকরণ নিয়ে কর্মকর্তারা পৌঁছে গেছেন। ব্যালট পেপার ভোট কেন্দ্রে পৌঁছে দিবে স্থানীয় প্রশাসন।

শনিবার সকাল ৮টা হতে বিরতীহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এদিকে, নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি'র পাশাপাশি আইনগত সহায়তা ও নির্দেশনা প্রদানের জন্য মোবাইল কোর্ট আইন ২০১৫-এর আওতায় ভোট কেন্দ্রগুলোতে ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা প্রশাসক মো. আবদুল মতিন। এছাড়াও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সার্বিক সহযোগিতায় থাকবেন। প্রতিটি ভোট কেন্দ্রে ৮ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া পুলিশের ৪টি ও র‌্যাবের ৩টি মোবাইল টিম কাজ করবে। পুলিশের ৯টি স্টাইকিং টিম সার্বক্ষণিক টহল প্রদান করবে এবং ২ প্লাটুন বিজিবি নিয়োজিত থাকবে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে ভোট গ্রহণের জন্য ১৫ জন প্রিজাইডিং অফিসার, ৯২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৮৪ জন পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে।

নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্বতন্ত্র (আ’লীগ ‘বিদ্রোহী’) প্রার্থীসহ ৫ জন মেয়র, ১২ সংরক্ষিত নারী কাউন্সিলর এবং ৩৭ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দীর্ঘদিন স্থগিত থাকা এ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ থেকে একেএম জাহাঙ্গীর আলম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মুতিকুর রহমান রাফি (নারিকেল গাছ) বিএনপি ফারুক আহমেদ (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আনিছুর রহমান (হাতপাখা) ও মোছা. জহুরা খাতুন (মোবাইল ফোন) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গোবিন্দগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৫টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২৯ হাজার ৯শ ৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ১৪ হাজার ৬শ ৭৪ জন ও নারী ভোটার রয়েছেন ১৫ হাজার ৩শ ৫ জন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা