সারাদেশ

নরসিংদীতে নার্সকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেফতার ১

রাসেল, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে বেসরকারি হাসপাতালের এক নার্সকে (২০) গণধর্ষণ ও ভিডিও ধারনের ঘটনায় বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) মনির ভূইয়া নামের একজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ধর্ষণের ঘটনা ঘটে। পরে বুধবার শিবপুর মডেল থানায় দুব্যক্তির নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা দুজনকে আসামি করে মামলা দায়ের করেন ওই নারীর পিতা।

আসামীরা হলো, শিবপুর উপজেলার মজলিশপুর এলাকার তারা ভূইয়ার ছেলে হারুন ভূইয়া (২০), একই এলাকার মতিন কমান্ডারের ছেলে মনির ভূইয়া (২০) ও অজ্ঞানামা আরও ২ জন। নির্যাতিত নারীর পরিবার ও পুলিশ সূত্র জানায়, শিবপুরের মজলিশপুরে আত্মীয়ের বাড়িতে ছোট বোন সমস্যায় পড়েছেন জানিয়ে দ্রুত যাওয়ার জন্য ওই নার্সকে ফোনে খবর দেয় অভিযুক্ত হারুন ভূইয়া।

ছোট বোনের সমস্যার কথা শুনে বোনকে ফোনে না পেয়ে রাতে নরসিংদী থেকে শিবপুরে যান ওই নার্স। যাওয়ার পথে রাত ১০টার দিকে মজলিশপুর এলাকায় পৌঁছালে অভিযুক্ত মনির ভূইয়া ছোট বোনের কাছে নিয়ে যাওয়ার কথা বলে ওই নার্সকে একটি কলাক্ষেতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর হারুন, মনির ও অজ্ঞাতনামা আরও দুজন তাকে পালাক্রমে ধর্ষণ করে।

এসময় মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে তারা। পরে অজ্ঞাত ২জন চলে গেলে অভিযুক্ত হারুন ও মনির ওই নার্স অসুস্থ অবস্থায় কলাক্ষেতে পড়ে আছে বলে তার আত্মীয়কে ফোনে খবর দেয়। খবর পেয়ে নির্যাতিতার আত্মীয়রা তাকে কলাক্ষেত থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে শিবপুর থানায় অভিযোগ করা হলে পুলিশ বুধবার ওই নার্সের ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠায়।

অভিযুক্তদের মধ্যে মনির ভূইয়া নামে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান মামলা দায়েরের পর মনির ভূইয়া নামের একজনকে গ্রেফতারে সত্যতা নিশ্চিত করেছে। ধর্ষণের ঘটনায় সে তার সম্পৃক্তার কথা স্বীকার করেছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।আছে।

সান নিউজ/ রাসেল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা