সারাদেশ

নরসিংদীতে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

রাসেল, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যার চাঞ্চল্যকর রহস্য উৎঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টগেশন(পিবিআই)। আর এঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পিবিআই।

গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার ভারতীয় সীমান্ত এলাকার বাগভান্ডার সোনাতলী থেকে নজরুল ইসলামকে গ্রেফতার করে পিবিআই। পিবিআই নরসিংদীর পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে পিবিআই জানায়, ২০১৯ সালের ৬ জুন শিবপুর উপজেলার মধ্য কারারচর জনৈক মুজিবুরের ভাড়া বাড়িতে স্ত্রী নাজমা বেগমকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে স্বামী।

৭জুন সকালে নাজমার ১ বছরের শিশু ছেলে বায়েজিদের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এসে দেখে বাহির থেকে দরজা লাগানো। পরে দরজা খুলে খাটের উপর নাজমার গলা কাটা মরদেহ দেখে পুলিশকে খবর দেয় প্রতিবেশীরা। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল থেকে ময়না তদন্ত সম্পন্ন করে। এই ঘটনায় নাজমার মা জাহানারা বেগম বাদি হয়ে শিবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো যায়, নিহত নাজমা বেগমের সাথে টঙ্গীতে একই স্থানে গার্মেন্টেসে চাকরি করার সুবাদে পরিচয় হয় নজরুল ইসলাম নামে এই যুবকের। পরিচয় থেকে তারা বিয়ে করে। নাজমা তারেআগের স্বামী আঃ লতিফকে তালাক দেয়। পরে তারা বিবাহের সিদ্ধান্তে নাজমাকে বাড়ীতে নিয়ে স্থানীয়ভাবে বিয়ের কাজ সম্পন্ন করে নজরুল। বিয়ের পর তারা টঙ্গী এলাকায় ভাড়াটিয়া বাসায় বসবাস করতে থাকে।

এদিকে নাজমার তালাকপ্রাপ্ত স্বামী আঃ লতিফ বিভিন্নভাবে নজরুলকে হুমকী দেয়ায় নাজমাকে তার বাবার বাড়ি পাঠিয়ে দেয়। সেখানেও লতিফ নাজমাকে হুমকি দেয়। এঅবস্থায় নজরুল স্ত্রী নাজমাকে নিয়ে শিবপুর উপজেলার মধ্য কারারচর (বিসিক আমতলা) এলাকার জনৈক মজিবুর রহমানের ভাড়া বাসায় বসবাস করতে থাকে।

কিছুদিন যাওয়ার পর পারিবারিক অশান্তি, দুটি সংসারের ঘানি টানা এবং নজরুলের প্রথম স্ত্রী ফাতেমা বেগমের গর্ভে জন্ম নেয়া প্রথম পুত্র সন্তান সোহাগ (১১)কে দেখাশুনা করার জন্য এক পর্যায়ে নজরুল নাজমা বেগমকে ডিভোর্স দেয়। এসময় নাজমা বেগম ছয় মাসের অন্তস্বত্তা হওয়ায় তারা আবার স্থানীয় মৌলভী দিয়ে বিয়ে করে। কিছুদিন যাওয়ার তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। তার নাম বায়েজিদ। ঘটনার সময় তার বয়স ছিল মাত্র এক বছর।

দুই দিকে দুটি সংসার চালানোর টানা পোড়নের সংসারের ঘানি টানতে বেসামাল হয়ে পড়ায় নজরুল তার দ্বিতীয় স্ত্রী নাজমাকে হত্যা করার পরিকল্পনা করে। এক পর্যায়ে তার পরিকল্পনাও বাস্তবায়র করে। হত্যার পর ঘাতক নজরুল আত্মগোপন করে।

দীর্ঘ তদন্তের পর অবশেষে ঘাতক নজরুলকে গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে ঘাতক নজরুল স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে হত্যার পূর্ণ বিবরণ প্রদান করে। নিহত নাজমা বেগমের বাবার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার বাহাদুরপুর গ্রামে। তার বাবার নাম মমতাজ আলী ও মাতার জাহানারা বেগম।

সান নিউজ/রাসেল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা