সারাদেশ

চসিকে কাউন্সিলর পদে বিএনপি-জামায়াতের কেউ নেই

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ৪১টি সাধারণ কাউন্সিলর ও ১৪টি সংরক্ষিত কাউন্সিলর পদে বিএনপি-জামায়াতের কোন প্রার্থী জয় পাইনি। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বিজয়ী হয়েছেন।

জয়ী প্রার্থীরা হচ্ছেন- ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে গাজী মো. শফিউল আজম, ২ নম্বর জালালাবাদে সাহেদ ইকবাল, ৩ নম্বর পাঁচলাইশে মো. শফিকুল ইসলাম, ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডে এসরারুল হক, ৫ নম্বর মোহরায় মোহাম্মদ কাজী নুরুল আমিন, ৬ নম্বর পূর্ব ষোলোশহরে এম আশরাফুল আলম, ৭ নম্বর পশ্চিম ষোলোশহরে মোবারক আলী, ৮ নম্বর শুলকবহরে মোরশেদ আলম, ৯ নম্বর উত্তর পাহাড়তলীতে জহুরুল আলম, ১০ নম্বর উত্তর কাট্টলীতে নিছার উদ্দিন আহমেদ।

১১ নম্বর দক্ষিণ কাট্টলীতে মো. ইসমাইল, ১২ নম্বর সরাইপাড়ায় নুরুল আমিন, ১৩ নম্বর পাহাড়তলীতে মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, ১৪ নম্বর লালখান বাজারে আবুল হাসনাত বেলাল, ১৫ নম্বর বাগমনিরামে মোহাম্মদ গিয়াস উদ্দীন, ১৬ নম্বর চকবাজারে সাইয়েদ গোলাম হায়দার, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়ায় মোহাম্মদ শহিদুল আলম, ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়ায় নুরুল আলম, ২০ নম্বর দেওয়ানবাজারে চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ২১ নম্বর জামালখানে শৈবাল দাশ, ২২ নম্বরে এনায়েত বাজারে সলিম উল্লাহ।

২৩ নম্বর উত্তর পাঠানটুলীতে মোহাম্মদ জাবেদ, ২৪ নম্বর উত্তর আগ্রাবাদে নাজমুল হক, ২৫ নম্বর রামপুরে আবদুস সবুর, ২৬ নম্বর উত্তর হালিশহরে মো. ইলিয়াছ, ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদে মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী, ২৮ নম্বর পাঠানটুলীতে নজরুল ইসলাম বাহাদুর, ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়িতে গোলাম মোহাম্মদ জোবায়ের, ৩০ নম্বর পূর্ব মাদারবাড়িতে আতাউল্লাহ চৌধুরী, ৩২ নম্বর আন্দরকিল্লায় জহর লাল হাজারী, ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজারে হাসান মুরাদ, ৩৪ নম্বর পাথরঘাটায় পুলক খাস্তগীর।

৩৫ নম্বর বকশিরহাটে নুরুল হক, ৩৬ নম্বর গোসাইলডাঙায় মো. মোর্শেদ আলী, ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহরে আবদুল মান্নান, ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহরে গোলাম মোহাম্মদ চৌধুরী, ৩৯ নম্বর দক্ষিণ হালিশহরে জিয়াউল হক সুমন, ৪০ নম্বর উত্তর পতেঙ্গায় আবদুল বারেক ও ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গায় ছালেহ আহম্মদ চৌধুরী।

সংরক্ষিত কাউন্সিলরের মধ্যে জয়ী হয়েছেন ১ নম্বর ওয়ার্ডে ফেরদৌস বেগম, ২ নম্বরে জোবাইরা নার্গিস খান, ৩ নম্বরে জেসমিন পারভীন, ৪-এ তছলিমা বেগম, ৫-এ আঞ্জুমান আরা, ৬-এ শাহীন আকতার, ৭-এ রুমকি সেন, ৮-এ নীলু নাগ, ৯-এ জাহেদা বেগম, ১০-এ হুরে আরা বেগম, ১১-তে ফেরদৌসি আকবর, ১২-তে আফরোজা জহুর, ১৩-তে লুৎফুন্নেছা দোভাষ ও ১৪-তে শাহনূর বেগম।

এবারের ৫৪ বিজয়ীর মধ্যে সবাই আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী। সাধারণ ও সংরক্ষিত মিলিয়ে ৫৫ পদের মধ্যে ১৮ নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বীতায় একজন জয়ী হয়েছেন। আর এক প্রার্থীর মৃত্যুর কারণে ৩১ নম্বর ওয়ার্ডে নির্বাচন হয়নি। ২০১৫ সালের নির্বাচনে বিএনপি-জামায়াতের নয়জন প্রার্থী জয়ী হয়েছিলেন।

সান নিউজ-এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা