সারাদেশ

হবিগঞ্জে রাতে বের হলেই আটক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জ শহরে মারাত্মকভাবে চুরি বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতি রাতেই কোনো না কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা বাসায় চুরির ঘটনা ঘটছে। তবে সবচেয়ে বেশি চুরির ঘটনা ঘটছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। এসব ঘটনা ভাবিয়ে তুলেছে ব্যবসায়ী সংগঠনসহ পুলিশ প্রশাসনকেও। দফায় দফায় ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছে পুলিশ।

এ অবস্থায় চুরি রোধে রাত ১২টার পর শুধু চিকিৎসা সেবার প্রয়োজন ব্যতীত শহরে অযথা ঘোরাফেরা করলে পুলিশ হেফাজতে নেয়ার ঘোষণা দেয়া হয়েছে। বুধবার রাত ১১টার দিকে সদর মডেল থানা থেকে এ ঘোষণা দেয়া হয়।

ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সামছুল হুদা জানান, শহরে সম্প্রতি বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এ অবস্থায় করণীয় নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে বেশ কয়েকবার ব্যবসায়ী নেতাদের বৈঠক হয়েছে।

তিনি বলেন, আমারা দাবি জানিয়েছি রাতে শহরের নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে কঠোর ব্যবস্থা নেয়া হোক।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, শীতের রাত ১২টার পর শুধুমাত্র হাসপাতালে চিকিৎসাসেবার কিংবা যুক্তিসঙ্গত প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে পেলে পুলিশের হেফাজতে আনা হবে। তার পরিচয় যাচাইয়ের পর অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পেলে আদালতে সোপর্দ করা হবে।

তিনি জানান, মঙ্গলবার রাতে বিনা কারণে শহরে ঘোরাফেরা করার কারণে পাঁচজনকে আটক করা হয়েছিল। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়। তিনি তরুণদের রাতে বাসা থেকে বের না হওয়ার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা