সারাদেশ

গাইবান্ধায় চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যার আসামি আটক 

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জের চাঞ্চল্যকর ভ্যান চালক হামিদুল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৩ আসামিকে ব্যাপক অনুসন্ধানের পর আটক করেছে র‌্যাব-১৩ র সদস্যরা। গত ২৫ জানুয়ারি গোবিন্দগঞ্জের রাখালবুরুজ মিয়াপাড়ার রিপন মিয়ার ডোবার কচুরীপানার ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১৩ গাইবান্ধার কোম্পানী কমান্ডার আবদল্লাহ আল মামুন এক প্রেস বিফিং-এ সাংবাদিকদের কাছে এই ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন। এ সময় তিনি বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে এই হত্যাকাণ্ডের খবর প্রকাশিত হলে র‌্যাব অনুসন্ধান ও ছায়া তদন্তে নামে। এরই ধারাবাহিকতায় হামিদুলের ভ্যান ছিনতাই এর সূত্র ধরে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে ২৫ ও ২৬ জানুয়ারি দিন রাত অভিযান চালিয়ে ভ্যান উদ্ধার করে মূল আসামি ভ্যান বিক্রিকারী ও প্রধান হত্যাকারী আসামি সাইদুর রহমানকে সুন্দরগঞ্জ উপজেলার বেলকা বাজার এলাকায় ভাড়া বাড়ি থেকে বুধবার (২৭ জানুয়ারি) গ্রেফতার করা হয়।

তিনি জানান, গত ২৪ জানুয়ারি রাতে হামিদুলকে অধিক মাত্রায় ক্লোরন এবং বিস্কুটে বিষাক্ত পদার্থ খাইয়ে অজ্ঞান করে পরে হত্যা করা হয়। তার মরদেহ ডোবায় ফেলে দিয়ে ভ্যানটি বিক্রি করে তারা।

অন্য আসামিরা হচ্ছেন, সুন্দরগঞ্জের চন্ডিপুরের সাইফুল ইসলাম ও একই এলাকার হাসিফুল। প্রধান আসামি সাইদুর দীর্ঘদিন ধরে মলম ও বিষাক্ত পদার্থ ব্যবহার করে মোবাইল ও ভ্যান ছিনতাই এর সাথে জড়িত তাদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএল/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা