সারাদেশ

ঘন কুয়াশায় ভোগান্তি বাড়ছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে

শামীম রেজা, মানিকগঞ্জ : গত কয়েকদিন ধরে তীব্র কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রধান নৌপথের ফেরি চলাচল বন্ধ থাকছে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত। তীব্র শীতে ভোগান্তির শিকার হচ্ছেন ঘাটে আটকে পড়া যানবাহনের হাজার হাজার যাত্রী।

এছাড়া ঘন কুয়াশায় চরমভাবে ব্যাহত হচ্ছে ঢাকা-আরিচা মহাসড়কসহ সংযোগ সড়কগুলোর যানবাহন চলাচল, ঘটছে দুর্ঘটনাও।

কুয়াশার কারণে নৌদুর্ঘটনা এড়াতে মাঝরাত থেকে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। এজন্য ঘাটে শত শত যানবাহন ফেরি পরাপারের অপেক্ষায় আটকে থাকে। সীমাহীন ভোগান্তির শিকার হন আটকে থাকা যানবাহনের হাজার হাজার যাত্রী।

এদিকে, তীব্র কুয়াশার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে। গত সোমবার সকালে মানিকগঞ্জের পুখুরিয়া এলাকায় কুয়াশার কারণে সেলফি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে অন্তত ২০ যাত্রী আহত হন।

এছাড়া গত মঙ্গলবার সকালে সিংগাইর সড়কে বাস-ইজিবাইক সংঘর্ষে ইজিবাইক চালক নিহত ও অনন্ত ২০ জন আহত হন। একইদিন সকালে দুর্ঘটনা ঘটে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর সকড়কের কেওয়ারজানি এলাকায়। সেখানে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে কয়েকজন আহত হন।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান বলেন, ‘কয়েকদিন ধরে কুয়াশার তীব্রতা অনেক বেশি থাকায় প্রতিদিনিই বন্ধ রাখা হচ্ছে ফেরি চলাচল। কয়েকদিন ধরেই মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। পরে ঘাটে যানবাহনের চাপ বেড়ে যায়।’ ফেরি চলাচল শুরু হলে যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে যাত্রীবাহী বাসগুলোকে আগে পারাপার করা হয় বলেও জানান এই কর্মকর্তা।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা