সারাদেশ

১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : শৈত্যপ্রবাহের কবলে পড়ে ঘন কুয়াশায় টানা ১০ ঘণ্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার পর অবশেষে শুরু হয়েছে।

শুক্রবার ( ২২ জানুয়ারি) বেলা ১১টার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকার কারণে ঘাটের উভয় পাশে হাজারেরও বেশী যানবাহন পারাপারে অপেক্ষায় রয়েছে।

বৃহস্পতিবার দিবগাত রাত ২টার পর দৌলতদিয়া-পাটুরিয়া পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় উভয় পাড় থেকে ছেড়ে আসা ৪টি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে। পরে শুক্রবার বেলা ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

টানা ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার ফলে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে হাজারেরও বেশী যানবাহন আটকা পড়েছে। দীর্ঘ সময় পারাপারের অপেক্ষায় থাকা এসব যাত্রী ও চালকরা ভোগান্তির শিকার হয়েছে। ফেরি চলাচল শুরু হলেও আটকে পড়া যানবাহনগুলোকে ফেরির নাগাল পেতে আরো ৬-৭ ঘণ্টা অপেক্ষা করতে হবে।

ঘাট এলাকায় আইন শৃঙ্খলার দায়িত্বে কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যরা বলেন, রাত ২টার কিছুক্ষণ পর ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ফেরি ঘাটের উভয়পাড়ে শত শত নৈশকোচ এবং পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি বলেন, কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ার কারণে রাত ২টার পর দুর্ঘটনা এড়াতে এ রুটে ১৬টি ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বেলা ১১টার দিকে কুয়াশার ঘনত্ব হ্রাস পেলে ফেরি চলাচল শুরু করা হয়। দীর্ঘ সময় নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা