সারাদেশ

গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে ভারতীয় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরে শিশু উন্নয়ন কেন্দ্র থেকে রিজুদ্দিন মোল্লা নামের এক কিশোর কয়েদীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের একটি আসামী সেলে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, 'শিশু উন্নয়ন কেন্দ্রে ঘটনাটি কি কারণে ঘটেছে তা পুলিশ তদন্ত করে দেখছে। বাথরুমের গ্রিলের সঙ্গে গামছা পেঁচানো গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। সে কিশোরগঞ্জ থানার একটি মামলায় অভিযুক্ত হয়ে এখানে আসে। এখানে আসার পর সে কারও সঙ্গে মিশতো না।'

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার ডা. হেলাল উদ্দিন লাশটি উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। নিহত রিজুদ্দিন ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট থানার মর্যাদা গ্রামের আব্দুর গফুর মোল্লার ছেলে। তাকে কিশোরগঞ্জ জেলা থেকে একটি মাদক মামলায় আটক করে টঙ্গী শিশু উন্নয়ন (বালক) কেন্দ্রে রাখা হয়।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই রিজুদ্দিনের মৃত্যু হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া বলা যাবে না।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা