সারাদেশ

সুন্দরবনে বাঘের আক্রমণে দুই বনজীবী নিহত

মাজহারুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমণে দুই বনজীবী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুই বনজীবী শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের বাঙ্গালের পুত্র রতন (৩৫) ও মনো মিস্ত্রীর পুত্র মিজানুর রহমান (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে রতন, মিজানুর ও জয়াখালী গ্রামের সাত্তারের পুত্র আবু মুসা পশ্চিম সুন্দরবনে কাঁকড়া ধরতে যায়। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর ৩টার দিকে পশ্চিম সুন্দরবনের তালপট্টি এলাকায় কাঁকড়া ধরার সময় হঠাৎ করে বাঘ আক্রমণ করে। এ সময় বাঘ রতন ও মিজানকে রক্তাক্ত জখম করে টানতে টানতে গহীন সুন্দরবনের ভিতরে নিয়ে চলে যায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুসা মোবাইল ফোনে বিষয়টি পরিবারকে জানায়।

এ বিষয়ে কৈখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. মোবারক হোসেন জানান, ‘বিষয়টি আমি কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের মাধ্যমে জানতে পেরেছি। তারা কৈখালী ফরেস্ট স্টেশন থেকে পাশ-পারমিট গ্রহণ করেনি’।

কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, ‘আমি জানতে পেরেছি রতন ও মিজান নামে দুইজন বনজীবী সুন্দরবনে বাঘের আক্রমণে পড়েছে। মুসা নামে এক বনজীবী বিষয়টি তাদের পরিবারকে অবগত করেছে’।

বনজীবী রতনের বোন রত্না জানায়, ‘আমরা জানতে পেরেছি রতন ও মিজানকে বাঘে ধরেছে। কিন্তু তারা এখন কোথায় আছে সেটা জানতে পারিনি’।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (১৯ জানুয়ারি) পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ কলবাড়ী এলাকায় চুনা নদীর পাড়ে একটি বাঘের দেখা মেলে। বাঘটি ছোট একটি খাল পার হয়ে সেখানে অল্প কিছু সময় অবস্থান করে আবারও বনের গভীরে চলে যায়। এ ঘটনায় সুন্দরবন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা