সারাদেশ

বগুড়ায় অ্যাড. শাহীন হত্যা মামলার মূল আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ার বিএনপি নেতা ও পরিবহন মালিক এডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলার অন্যতম পলাতক আসামি সোহাগ সরদারকে (২৮) দীর্ঘ ২১ মাস পর গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃত সোহাগ সরদার বগুড়া সদরের বড় কুমিড়া দক্ষিন পাড়ার রঞ্জু সরদারের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে বগুড়ার চারামাথা বাসটার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরিবহন মালিক সমিতি নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত ২০১৯ সালে ১৪ এপ্রিল রাত ১০ টার দিকে শহরের উপশহর এলাকায় কুপিয়ে হত্যা করা হয় এডভোকেট মাহবুব আলম শাহীন। এই ঘটনার পর থেকেই মামলার অন্যতম পলাতক আসামি সোহাগ পলাতক ছিল। মামলাটি তদন্ত শেষে গত বছরের ৩০ জানুয়ারি ১৪ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরির্দশক আমবার হোসেন।

সোহাগ দীর্ঘদিন পলাতক থাকার পর সম্পতি বগুড়া আসেন। এরপর অনেকটা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছিলেন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে সোহাগ চারমাথা এলাকায় ঘোরাফেরা করার কালে সদর থানার উপ-পরিদর্শক (এস আই) মঞ্জুরুল হক ভুঞা তাকে গ্রেফতার করেন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, সোহাগ সরদার এডভোকেট শাহীন হত্যা মামলার ২য় নাম্বার আসামী। কিন্ত সে হত্যার মূল হোতা। দীর্ঘদিন পলাতক ছিল এই সোহাগ সরদার। যেহেতু চার্জশীটভুক্ত আসামী সেজন্য রিমান্ড এর আবেদন না করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা