সারাদেশ

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : ঘন কুয়াশায় গুরুত্বপূর্ণ নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়ায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ২টা থেকে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে। এ সময় কুয়াশায় পথ দেখতে না পেয়ে মাঝ নদীতে যানবাহনসহ আটকা পড়েছে কয়েকটি ফেরি।

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে রাত থেকে ফেরি বন্ধ থাকায় দুইপাড়ে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। প্রচণ্ড শীতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এসব যানবাহনের যাত্রী ও চালকরা।

ঘাট সূত্র জানিয়েছে, রাতে নদীর ওপর কুয়াশা চরম আকারে বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ করা হয়। কুয়াশা কেটে গেলে আবার নৌযান চালু করা হবে। আর তখনই আটকে পড়া যানবাহনের সিরিয়াল কমে যাবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা