সারাদেশ

পাল্টে গেছে পদ্মা সেতুর চিত্র

সান নিউজ ডেস্ক: উদ্বোধনের একদিন পরই বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুতে মোটরসাইকেল না চলার কারণে বদলে গেছে সেতুর টোল প্লাজার চিত্র। নেই কোনো জ্যাম। তবে সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে সেতু কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

সোমবার (২৭ জুন) সকাল ছয়টা থেকে চলতে দেয়া হচ্ছে না মোটরসাইকেল। এমনকি সেতুতে হাঁটতে দেয়াও হচ্ছে না। শৃঙ্খলা নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে হাইওয়ে পুলিশ। টোল প্লাজা সংশ্লিষ্টরা জানান, সোমবার সকাল ৬টা থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করায় তারা কোনো মোটরসাইকেল যেতে দেননি। তবে একের পর এক মোটরসাইকেল আসছে এবং চালকরা তর্ক-বিতর্ক করছেন সংশ্লিষ্ট সবার সঙ্গে কেন তাদের যেতে দেওয়া হবে না।

জানা গেছে, পদ্মা সেতু জনসাধারণের জন্য খুলে দেয়ার প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন মারা যাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই পদ্মা সেতুতে অনির্দিষ্টকালের জন্য মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সেতু বিভাগ। সংশ্লিষ্ট এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেতুতে অর্নিদিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল।

আরও পড়ুন: বিশ্বের পরিণতি হবে বিপর্যয়কর

এছাড়া গতকাল সেতু চালুর প্রথম দিনে দর্শনার্থী ও যাত্রীদের মধ্যে দেখা গেছে নিয়ম ভাঙার হিড়িক। সেতু কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকলেও অনেককেই মাঝ সেতুতে গাড়ি থামিয়ে ছবি তুলতে দেখা গেছে। দেখা গেছে সোশ্যালমিডিয়ার জন্য ভিডিও বানাতেও।

এদিকে, পদ্মা সেতু চালুর পর যানবাহনের চাপ কমেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আরেক প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। সবচেয়ে বেশি চাপ কমেছে ছোট গাড়ির। গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৩৯৬টি বিভিন্ন ধরনের যানবাহন পারাপার হয়।

আরও পড়ুন: পদ্মা সেতুতে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনা

বিআইডব্লিউটিসির তথ্য অনুযায়ী, সোমবার ভোর ৬টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৮৯৫টি বাস, দুই হাজার ২৭৬টি ট্রাক ও দুই হাজার ২২৫টি ছোট গাড়ি পারাপার হয়। সেতু চালুর আগে প্রতিদিন গড়ে সাত হাজার থেকে সাড়ে সাত হাজার যানবাহন পার হতো।

প্রসঙ্গত, গত শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করেন। এরপর দিন রবিবার থেকে জনসাধারণের জন্য খুলে দেয়া হয় স্বপ্নের পদ্মা সেতু। এতে গত ২৪ ঘণ্টায় ৫১ হাজারের বেশি গাড়ি পারাপার হয়েছে। একই সময়ে টোল আদায় হয়েছে ২ কোটি টাকার বেশি।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ফারিয়ার শুটিং!

সূত্র মতে, গতকাল রোববার ভোর ৬টা থেকে আজ ভোর ৬টা পর্যন্ত সেতু দিয়ে মোট গাড়ি পারাপার হয়েছে ৫১ হাজার ৩১৬টি এবং একই সময়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

গত ২৪ ঘণ্টায় মাওয়া-প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে ২৬ হাজার ৫৮৯টি গাড়ি এবং এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। একই সময়ে জাজিরা-প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে ২৪ হাজার ৭২৭টি গাড়ি এবং টোল আদায় হয়েছে ১ কোটি ৪৪ হাজার ৪০০ টাকা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা