ভোলায় সিপিপি’র ২ দিনব্যাপী প্রশিক্ষণ
সারাদেশ

ভোলায় সিপিপি’র ২ দিনব্যাপী প্রশিক্ষণ

ভোলা প্রতিনিধি : ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর এইচএফ এবং ভিএইচএফ ওয়্যারলেস অপারেটরদের ওয়্যারলেস সেট রক্ষণাবেক্ষণ ও পরিচালনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

রবিবার (২৬ জুন ) ভোলা জেলা পরিষদ হল রুমে এই প্রশিক্ষন শুরু হয়।

এতে বিভিন্ন উপজেলার ওয়্যারলেস অপারেটর ও সিপিপির প্রচার করা স্বেচ্ছাসেবকসহ ২৫ জন অংশগ্রহণ করেন। সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন সিপিপি প্রধান কার্যালয়ের পরিচালক (অপারেশন) মো: নূর ইসলাম খান অসি।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ভোলা জেলার উপ-পরিচালক মো: আব্দুর রশীদ-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন।

আরও পড়ুন: ৮ ঘণ্টায় ৮২ লাখ টাকা টোল আদায়

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভোলা ইউনিটের কর্মকর্তা আব্দুল বারী পারভেজ, ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান আদিল হোসেন তপু। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ভোলা সদর উপজেলার সিপিপি টিম লিডার মো: আবুল হাসানাত (তসলিম)।

কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সিপিপি'র সহকারী রেডিও ইঞ্জিনিয়ার মোঃ সোহাগ হোসেন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা