সারাদেশ

সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

সান নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের চরসৈয়দপুর এলাকায় ভাঙ্গারি ব্যবসা নিয়ে বিরোধের জেরে সাবেক ইউপি সদস্য দৌলত হোসেনকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার (২৬ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক আনিচুর রহমান মোল্লা।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ফারিয়ার শুটিং!

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮টার দিকে সৈয়দপুর তৃতীয় শীতলক্ষ্যা সেতুর গোলচত্বর এলাকায় রুবেল মেম্বার, সহযোগী আনসার আলী, ইমরান, শাওন, হিমু, শুভ ও নাজিরসহ দশ থেকে পনেরো জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক আনিচুর রহমান মোল্লা বলেন, চরসৈয়দপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ঘটনার তথ্য উপাত্ত নিয়ে কাজ করছি আমরা। নারায়ণগঞ্জ সদর মডেল থানার একাধিক দল অভিযানে নেমেছে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য। এখন অভিযানে আছি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা