সংগৃহীত ছবি
সারাদেশ

ঘন কুয়াশায় ৬ গাড়ি সংঘর্ষে আহত ২৫ 

জেলা প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রংপুর জেলার মিঠাপুকুরের রংপুর-ঢাকা মহাসড়কে গড়ের মাথা মোড় এলাকায় ৭টি গাড়ি একযোগে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ঢাবিতে যানবাহন নিয়ন্ত্রণ শিথিল

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা এ সকল পরিবহন (রংপুর-ঢাকা) মহাসড়কের মিঠাপুকুর গড়ের মাথা মোড়ে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় চতুর্মুখী এ মোড়ে ২ টি বাস, ১ টি ট্রাক ও পিকআপ এবং কাভার্ডভ্যান একে অপরকে ধাক্কা দেয়। এর ফলে একাধিক গাড়ির সামনের গ্লাস ভেঙে যায় এবং কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্ঘটনায় (২০-২৫) আহত হয়েছেন। এ সময় তাদের মধ্যে কয়েকজন গুরুতর জখম হওয়ায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

বড়দরগাহ হাইওয়ে পুলিশ জানায়, এই দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। একই সাথে ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্থ পরিবহনগুলো সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে ২ টি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে।

বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, বর্তমানে এই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ সময় দুর্ঘটনাকবলিত পরিবহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তবে খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। এদিকে, আহত কয়েকজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

তিনি বলেন, এই মহাসড়কের ওপর দিয়ে প্রতিদিন বালু ও মাটিবাহী ট্রাক চলাচল করে থাকে। এ সময় ঘটনাস্থলে মাটি পড়ে সড়কটি ঘন কুয়াশায় পিচ্ছিল হয়েছিলো। একই সাথে ঘন কুয়াশায় চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে একে একে ধাক্কা দেয়। এই ঘটনার পর পুলিশ উদ্ধার কাজ শুরু করে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা