সংগৃহীত ছবি
সারাদেশ

সেপটিক ট্যাংকে পড়ে নিহত ৩

জেলা প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাংকে পড়ে ৩ জনের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন : ফেনীতে বন্যার আরও অবনতি

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার শাল্টি গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম (৫৫), দেলোয়ারা বেগমের ছেলে ইদা মিয়া (৩৫) এবং তোবারক হোসেনের ছেলে ইবলুল মিয়া (৩৫)।

আরও পড়ুন : ৮ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, দেলোয়ারা বেগমের বাড়ির পেছনে গরুর মলমূত্র যাওয়ার জন্য একটা সেপটিক ট্যাংক খোঁড়া হয়েছিল। ওই ট্যাংকের পাশে মই দিয়ে ঘরের সানশেটের ওপর লাউয়ের পাতা তুলছিলেন দেলোয়ারা বেগম। এ সময় মই ভেঙে নিচে সেপটিক ট্যাংকের গর্তে পড়ে যান তিনি। পরে তাকে বাঁচাতে এগিয়ে এসে তার ছেলে ইদা মিয়াও সেখানে পড়ে যান। এরপর ওই দুজনকে বাঁচাতে প্রতিবেশী ইবলুল মিয়া গেলে তিনিও ওই ট্যাংকে পড়েন এবং তিনজনই সেখানে মারা যান। খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংক থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন।

মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মশিউর রহমান জানান, সেপটিক ট্যাংকটি সরু ও গভীর ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৭টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা