সংগৃহীত
সারাদেশ

পাহাড় ধসে নিহত ২

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসে মোহাম্মদ সিফাত (১৩) ও আনোয়ার ইসলাম (২৭) নামের ২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুলাই) ভোর রাতে উখিয়ার ৮ ও ১১নং রোহিঙ্গা ক্যাম্পে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ১৭ অঞ্চলে ঝড় হতে পারে

মৃতরা হলো, উখিয়ার ৮ ইস্ট ও বালুখালী জুমেরছড়ার ১১নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, ১১ ও ৮নং রোহিঙ্গা ক্যাম্পে ধসের ঘটনা ঘটে। এই ঘটনায় ১ স্থানীয় শিশু ও ১ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তাদের ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: দেশে ফিরেছেন ৪৩,০৮৩ জন হাজি

উখিয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ২ জনের মৃত্যু হয়েছে। এরপর ফায়ার সার্ভিস তাদের ২ জনের লাশ উদ্ধার করে। সাম্প্রতি টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর ফলে অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা