সংগৃহীত
সারাদেশ

পানি কমতে শুরু করেছে

জেলা প্রতিনিধি: সাজেক-খাগড়াছড়ি সড়কে পাহাড়ি ঢলের কারণে যানচলাচল বন্ধ রয়েছে। এর ফলে মঙ্গলবার (২ জুলাই) সাজেক পর্যটন কেন্দ্রে আটকা পড়েছেন প্রায় ৬ শতাধিক পর্যটক। এরপর মধ্যরাত থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসাতে শুরু করেছে।

আরও পড়ুন: দেশে ফিরেছেন ৪৩,০৮৩ জন হাজি

বুধবার (৩ জুলাই) সকাল হতে পানি নেমে যেতে শুরু করেছে। এর ফলে আটকে থাকা সকল পর্যটকরা অতি দ্রুতই ফিরবেন বলে আশা সংশ্লিষ্টদের।

খাগড়াছড়ি-সাজেক কাউন্টারের লাইনম্যান সৈকত চাকমা জানান, মঙ্গলবার রাত থেকেই বৃষ্টি কিছুটা কমেছে। এর ফলে রাস্তার পানিও কমতে শুরু করেছে। বুধবার সকাল থেকে এখন পর্যন্ত সাজেক সড়কে এখন পর্যন্ত কোনো গাড়ি যাতায়াত করেনি। আমরা এখন পানি কমার অপেক্ষা করছি। এরপর পানি কমলে গাড়ি চলাচল পনঃরায় শুরু করব। কিন্তু সকল কিছুই নির্ভর করছে বৃষ্টির ওপর।

আরও পড়ুন: ১৭ অঞ্চলে ঝড় হতে পারে

সাজেকর হিলভিউ রিসোর্টের মালিক ইন্দ্রজিৎ চাকমা জানান, বর্তমানে পর্যটকরা সাজেকেই অবস্থান করছেন। এই সময় বৃষ্টি না থাকায় তারা ঘুরে বেড়িয়ে সময় কাটাচ্ছেন। এ সময় বাঘাইহাট থেকে আমাদের জানানো হয়েছে যে, পাহাড়ে পানি কমতে শুরু করেছে। এখন আর বৃষ্টি না হলে আশা করছি বিকেল নাগাদ এই পানি কমে যাবে, এর পরে হয়তো গাড়ি চলাচল শুরু হবে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বলেন, বর্তমানে বাঘাইছড়ি সদরসহ বাঘাইহাট-সাজেক সড়কের পানি কমতে শুরু করেছে। আশা করছি দুপুরের পরে পানি কমে যাবে, তার পরে পর্যটকরা যাতায়াত করতে পারবেন।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল ২ বাইক আরোহীর

তিনি আরও জানান, এ সময় গঙ্গারামমুখ পর্যন্ত গাড়ি আসতে পারছে। এখন পর্যটকদের গঙ্গারামমুখ পর্যন্ত গাড়িতে এনে ডুবে যাওয়া সড়কের অংশ নৌকায় করে পার করার পরিকল্পনা করছি। তবে সবকিছুই নির্ভর করছে বৃষ্টির ওপর। বর্তমানে আর বৃষ্টি না হলে আশা করছি সব কিছুই খুব দ্রুত স্বাভাবিক হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা