সংগৃহীত ছবি
সারাদেশ

বাসচাপায় বৃদ্ধ নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহি বাসচাপায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ (৮০) নিহত হয়েছেন।

আরও পড়ুন : ভোলায় কৃষকদের সার ও বীজ বিতরণ

মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভারাডোবা বাসস্ট্যান্ডে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেনে ওই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ ঘটনার সময় উপজেলার ভারাডোবা বাসস্ট্যান্ডে ময়মনসিংহগামী একটি বাসে উঠার চেষ্টা করছিলেন ওই বৃদ্ধ। ওই সময় তৃতীয় লিঙ্গের (হিজরা) একাধিক ব্যক্তি একই বাসে উঠতে চাইলে, বাস হেল্পার তাদের বাধা দেন। এতে, হুড়াহুড়ি লেগে গেলে নিজেকে সামলাতে না পেরে মহাসড়কের উপর পড়ে যান ওই বৃদ্ধ। এ কই সময় বাসটি ছেড়ে দিলে তিনি বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

আরও পড়ুন : খাগড়াছড়িতে যান চলাচল স্বাভাবিক

মানিক মিয়া, রশিদ উদ্দিনসহ স্থানীয় একাধিক ব্যক্তির দাবি, হিজরাদের হুরাহুড়িতে ওই লোকটি পড়ে যান এবং বাসের চাপায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যায়।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। বাসটি আটকের চেষ্টা চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা