সংগৃহীত ছবি
সারাদেশ

ত্রিমুখী সংঘর্ষে আহত ২

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কাভার্ড ভ্যান-মালবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী‌ সংঘর্ষে দুইজন আহত হয়েছে।

আরও পড়ুন : ফেনীতে এইচএসসি পরীক্ষা স্থগিত

মঙ্গলবার (২ জুলাই) সকাল পৌনে ৬ টার দিকে গজারিয়া উপজেলার ভিটিকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে ঢাকা মুখী সড়কে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

আহতরা হলেন, কাভার্ড ভ্যানের চালক নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাসিন্দা ফারুক মিয়ার ছেলে মারুফ মিয়া (২৩) ও সিএনজি চালিত অটোরিকশার চালক মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে সাব্বির মিয়া (২২)।

আরও পড়ুন : চট্টগ্রামে লরির ধাক্কায় নিহত ১

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার সকাল আনুমানিক পৌন ৬ টার দিকে মহাসড়ক দিয়ে উল্টো পথে আনারপুরা বাসস্ট্যান্ড থেকে ভবেরচর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল সিএনজি চালিত একটি অটোরিকশা। অপরদিকে, একটি কাভার্ড ভ্যান ও একটি মালবাহী ট্রাক কুমিল্লা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এসময় কাভার্ডভ্যান মালবাহী ট্রাক ও সিএনজি ভিটিকান্দি এলাকা অতিক্রম করার সময় ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মালবাহী ট্রাকটি ডিভাইডারের ওপর উল্টে পড়ে। কাভার্ড ভ্যান ও অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং কাভার্ড ভ্যান ও সিএনজির চালক গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এদিকে, দুর্ঘটনার পর দুর্ঘটনা কবলিত যানগুলো সরিয়ে নেওয়ার আধা ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন : জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, মালবাহী ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত পরিবহনগুলো জব্দ করা হযেছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা