সারাদেশ

বিরামপুরে উঁকি দিচ্ছে ৪১৫টি লাল সূর্য 

এএসএম আলমগীর, দিনাজপুর : লাল ইটের তৈরি ৪১৫টি বাড়ি, তার উপর লাল চকচকে টিনের ছাউনি। পাখির চোখে তাকালে মনে হবে যেন একেকটি লাল সূর্য উঁকি দিচ্ছে দিনাজপুরের বিরামপুরের বুকে।

মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেষ হাসিনার বিশেষ উপহার হিসেবে দিনাজপুরের বিরামপুরে সেই সব পাকা বাড়িঘর পাচ্ছেন ৪১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।

প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন উপহার পেয়ে আবেগে আপ্লুত ও উচ্ছ্বসিত হয়েছেন এসব পরিবারের মানুষেরা। শনিবার (২২ জানুয়ারি) সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব বাড়ি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিরামপুর প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার খাঁনপুর ইউনিয়নে ৩১১টি, দিওড় ইউনিয়নে ২৮টি, বিনাইল ইউনিয়নে ৫৯টি এবং কাটলা ইউনিয়নে ১৭টি বাড়ি নির্মাণ করা হয়েছ।

বিরামপুরের গৃহহীন মাহালী অলফন হাসদা বলেন, আমার বাপ-দাদা অন্যের জমিতে খুপরি ঘরোত থাকে জীবনটা গেল। না জমি কিনবা পাননা বাড়িও করবা পাননা। প্রধানমন্ত্রী হাসিনা হাসিনার কাছ থেকে জমিসহ পাকা বাড়ি পামো স্বপ্নেও বিশ্বাস করবা পারোনি।

আরেক মাহালি দিপালী বেওয়া বলেন, হারা সারা দিন বাঁশের কাজ করে যা পায় তা দিয়ে তো পেটে চলে না। কোনদিন ভুল করেও ঘর করার স্বপ্ন দেখিনি। শেখ হাসিনা হামাক জমি দেছে শুনে বিশ্বাসী করবা পারেনি। পরে ইউএনও স্যার যখন উপজেলার নিয়ে যায় দলিল করে দিয়ে ঘর দেখালো তখন ইটের বাড়ি দেখে খুশিতে কান্দে ফালাইসি।

বিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী বলেন, প্রতিটি ঘর তৈরিতে ১ লাখ ৭৫ হাজার টাকা করে বরাদ্দ পাওয়া গেছে। এই টাকা ব্যয়ে দুটি করে বেডরুম, ১টি করে টয়লেট, ১টি করে স্টোররুম কাম রান্নাঘর সম্বলিত একটি বাড়ি নির্মাণ করা হচ্ছে।

বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু জানান এখানে ঘর তৈরিতে সব এক নম্বর ইটসহ প্রতিটি উন্নত মানের উপকরণ ব্যবহার করা হচ্ছে। সেজন্য আমাদের যে উপকারভোগী আছে তারা যেখানেই থাকেন তাদেরকে বলে দেওয়া আছে ও ক্ষমতা দেওয়া আছে এখানে যদি কোনোরকম খারাপ কিছু পায় সেগুলো দিয়ে যেন কাজ করতে দেওয়া না হয়।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার জানান, প্রধানমন্ত্রীর স্বপ্ন মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা কিন্তু প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের হাকিমপুর উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে ৪১৫ টি ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য বরাদ্দ হয়েছে। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী সেই ঘর নির্মাণের কার্যক্রম নিয়মিত তদারকি করে একটি মানসম্পন্ন ঘর যেন গৃহহীনরা পায় সে লক্ষ্যে প্রশাসন নিরলসভাবে কাজ করেছে।

দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন, মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ এসব ঘর দেওয়া হচ্ছে। এই উপহার পেয়ে তারা খুব খুশি ও তারা প্রাণভরে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করছে। তাদের কামনা প্রধানমন্ত্রী যেন দীর্ঘজীবী হয় ও মানুষের জন্য আরও বেশি কাজ করতে পারে। আমি ঘর পাওয়া পরিবারগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি তারা যেন তাদের সন্তানকে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত হিসেবে গড়ে তুলে তাদের লেখাপড়ার দায়িত্ব অবশ্যই সরকার নেবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা