সারাদেশ

লেখক ইকবালের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সৃজনশীল লেখক এস,এম নাজমুল কবির ইকবালকে আর্থিক সহয়াতা প্রদান ও জেলা প্রশাসনের উদ্যোগে তার লিখিত বই প্রচারের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠান থেকে তিনি এই ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, যে সময় যুব সমাজ মাদকে জড়িয়ে যাচ্ছে, স্বার্থ ছাড়া মানুষ কাজ করছে না, সে সময়ে নাজিমুল কবির নিজেকে নিয়োজিত রেখেছেন সাহিত্য সাধনায়। মাতৃভাষার জন্য তার অবদানের জন্য ভূয়শী প্রশংসা করে জেলা প্রশাসক বলেন, তার রচিত বইগুলো মুদ্রন করে পাঠকদের হাতে তুলে দেয়া হবে। পরে তিনি এই লেখকের হাতে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন এবং জেলা প্রশাসনের তহবিল থেকে বইটি প্রচারের ব্যবস্থা করা হবে বলে জানান।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলমসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামের এস,এম নাজমুল কবির ইকবাল ২০১০ সালে কেষ্ট, কবির কষ্টগুলো, ২০১৩ সালে কেষ্ট করি কনফারেন্স ও ২০১৬ সালে কেষ্ট করি নামে প্রায় ২৭ হাজার শব্দের ৩ টি বই রচনা করে। যার প্রতিটি শব্দের আদ্যক্ষর ছিল ‘ক’ বর্ণ দিয়ে। বিষয়টি জেলা প্রশাসকের নজরে এলে তিনি এই সৃজনশীল লেখকের পাশে দাঁড়ান।

সান নিউজ/এনআইএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা