সারাদেশ

খুলনায় ‘জনশুমারি ও গৃহগণনা’ আগামী ২৫-৩১ অক্টোবর

নিজস্ব প্রতিনিধি, খুলনা: দেশের ষষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনা’ আগামী ২৫-৩১ অক্টোবর ২০২১ পরিচালনার সিদ্বান্ত হয়েছে। এবার পরিসংখ্যান আইন ২০১৩ অনুযায়ী ‘আদমশুমারি ও গৃহগণনা’ এর নাম পরিবর্তন করে ‘জনশুমারি ও গৃহগণনা’ করা হয়।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে খুলনা বিভাগীয় পরিসংখ্যান অফিসে দুই দিনব্যাপী ‘জনশুমানির ও গৃহগণনা ২০২১’ প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এসময় তিনি বলেন, দেশের পরিকল্পিত উন্নয়নর জন্য সঠিক পরিসংখ্যান জরুরি। আর এই চিন্তা থেকেই দেশ স্বাধীনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বাংলাদেশে প্রথম আদমশুমারি ও গৃহগণনা করার উদ্যোগ গ্রহণ করেন। এছাড়াও সিটি মেয়র সকলকে আসন্ন ‘জনশুমারি ও গৃহগণনা ২০২১’ কাজে নিয়োজিত সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো জানানো হয়, এবারে মাল্টিমোড পদ্ধতি যেমন- আইসিআর প্রশ্নপত্র, মোবাইল অ্যাপ, ড্রপ অ্যান্ড পিক, কল সেন্টার ইত্যাদি পদ্ধতি অবলম্বন করে জনশুমারিতে তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া এই শুমারিতে প্রথম Integrated Census Management System (ICMS) চালু হতে হচ্ছে, যার মাধ্যমে সমগ্র বাংলাদেশে শুমারি কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার, জোনাল অফিসার, উপজেলা শুমারি সমন্বয়কারী, জেলা শুমারি সমন্বয়কারী, বিভাগীয় শুমারি সমন্বয়কারীগণের নামসহ বিস্তারিত পরিচিতি এক ক্লিকেই জানা সম্ভব হবে যা শুমারি ব্যবস্থাপনায় অত্যন্ত কার্যকরী হবে।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন রূপসার শ্রীফলতা ইউয়িন পরিষদের চেয়ারম্যান মো. ইসহাক সরদার। খুলনা জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপজেলা সমন্বয়কারী ও জোনাল অফিসারসহ মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা