সারাদেশ

সোস্যাল মিডিয়ার কল্যাণে পলো সাহা পেল ভ্যানগাড়ি উপহার

বিভাষ দত্ত, ফরিদপুর : পলো সাহা একজন খেটে খাওয়া মানুষ। টেবিল, খাবারের বক্স, চেয়ার ও অন্যান্য জিনিস বাড়ি থেকে বয়ে এনে রাস্তার পাশে বিক্রি করেন। বিকেলের খাবার
পেঁয়াজু, চপ, ছোলা ভুনা, বেগুনি। এগুলো বাড়িতে তৈরি করে পলোর স্ত্রী। আর এই খাবারগুলো বাড়ি থেকে দূরে রাস্তায় পৌঁছে দেয় পলোর মা ও মেয়ে। বিকেল হতেই একবার টেবিল, একবার খাবারের বাক্স, একবার চেয়ার এবং অন্যান্য জিনিস বাড়ি থেকে একে একে রাস্তায় এনে জড়ো করে পলো ও তার মা-মেয়ে।

এদিকে, চেয়ার-টেবিল মা-মেয়ের বয়ে নিয়ে যাওয়ার ছবি সোস্যাল মিডিয়ায় দেখে এগিয়ে আসেন কানাডিয়ান প্রবাসী রোকেয়া পারভীন। তার একটি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে বাংলাদেশে নাম উই কেয়ার। কানাডা থেকে তিনি উই কেয়ারের সম্বয়ক সঞ্জয় সাহাকে বলেন পলোকে একটি ভ্যানগাড়ি উপহার দেওয়ার।
এরই পরিপ্রেক্ষিতে পলো উপহার পেল একটি ঝকঝকে নতুন ভ্যান গাড়ি। যাতে করে সে তার খাবারের বক্স, চেয়ার অন্যান্য জিনিস একবারে ভ্যানে করে বাড়ি থেকে রাস্তায় নিয়ে আসতে পারেন।

বৃহস্পতিবার সকালে ফরিদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অমিতাভ বোস এই ভ্যানটি উপহার স্বরূপ পলোর হাতে তুলে দেন। পলো সাহা ভ্যান পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি উই কেয়ার সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা এবং এভাবে দুস্থ মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান।

কানাডা থেকে রোকেয়া পারভীন জানান, খুব বেশি কিছু দিতে হয় না এদের। শুধু পাশে দাঁড়ানোসহ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হয়। এরপর অদম্য পরিশ্রমী মানুষগুলো নিজেরাই দাঁড়িয়ে যায় শক্ত দুটো হাত নিয়ে। এমনই একজন পলো যে কিনা ভ্যানগাড়ি পেয়ে তার ব্যবসার প্রসার আরো বাড়াতে পারবে। তার মা ও মেয়ে পাবে ছুটি। এভাবে মানুষের কর্মসংস্থানে সহযোগিতা করে যেতে চাই। এতে অপার শান্তি মেলে দেশের মানুষের জন্য কিছু করতে পারলে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা