সারাদেশ

নাটোরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রস্তুত ৫৫৮টি পাকা ঘর

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরে মুজিববর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে হস্তান্তরের জন্য প্রস্তুত করা হয়েছে ৫৫৮টি পাকা ঘর। ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান সংক্রান্ত এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে ডিসি অফিসের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিংয়ের করা হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ পিএএ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন।

এছাড়াও প্রেস ব্রিফিংয়ে নাটোরের ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, নাটোর প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দিন, সাংবাদিক রেজাউল করিম রেজা, রনেন রায়, হালিম খাঁন, আল মামুন, সুফি সান্টু ও নাজমুল হাসান প্রমুখ।

মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন ৫৫৮ পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে। আগামী ২৩ তারিখ শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উপহার স্বরূপ গৃহ প্রদান করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ।

বহুপ্রতীক্ষিত পাকা বাড়ি পেয়ে গৃহহীন অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটবে সেই দিন। মুজিব শতবর্ষ উপলক্ষে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা।এই প্রেস ব্রিফিংয়ে নাটোরের ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সান নিউজ/এসএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা