সারাদেশ

পরিত্যক্ত ভবনে শিশু!

মাসুম লুমেন, গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই বাঁধের পাশে থেকে অজ্ঞাত পরিচয়ের এক নবজাতক শিশু উদ্ধার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ।

বুধবার রাত ১১টার দিকে কম্বলে মোড়ানো অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। জানা গেছে, বুধবার বিকাল ৩ টার দিকে পশ্চিম কোমরনই গ্রামের বাহিরবন এলাকার বাসিন্দা শিবলী বেগম বাঁধে ঘাস কাটতে গেলে বাঁধের পাশে পরিত্যক্ত ভবনের ভিতর নবজাতক ওই মেয়ে শিশুটির কান্না শুনতে পান। এগিয়ে গিয়ে দেখেন কম্বলে মোড়ানো শিশুটি কাঁদছে।

পরে এলাকার লোকজনকে জানালে সবাই শিশুটিকে দেখতে ভিড় জমায়। এসময় এলাকাবাসীর পরামর্শে শিবলী বেগম শিশুটিকে উদ্ধার করে নিজ বাসায় নিয়ে যান।

খবর পেয়ে রাত ১১টার দিকে সদর থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে ডাক্তার শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করানোর পরামর্শ দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি ভালো আছে।

সান নিউজ/এমএল/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা