সারাদেশ

বৃদ্ধাকে বর্বর নির্যাতনকারী গৃহকর্মী রেখা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঢাকায় একটি বাসায় কাজ করার সুবাদে বৃদ্ধা গৃহকর্ত্রীকে নির্যাতন করে টাকা পয়সা লুট পরে পালিয়ে যাওয়া গৃহকর্মী রেখা ঠাকুরগাঁওয়ে গ্রেফতার হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) গভীর রাতে শাহজাহানপুর থানার একটি দল জেলার সীমান্তবর্তী গ্রাম হতে গ্রেফতার করে। তাকে ঢাকায় নিয়ে যাওয়া হবে।

ঘটনার পর প্রথমে ডেমরা এলাকায় আশ্রয় নেয় রেখা। নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়ে আসে ঠাকুরগাঁওয়ে মামার বাসায়। পরে রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গি থানার সীমান্তবর্তী কাশিপুর এলাকায় আত্মগোপন করে।

চুরি করা টাকার মধ্যে ৬০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গৃহকর্ত্রী নির্যাতনের ঘটনার পর ঢাকা থেকে বার্তা পেয়ে পুলিশ বিশেষ অভিযান চালায়। বুধবার গভীর রাতে বিশেষ টেকনোলোজির মাধ্যমে ঢাকা থেকে আগত পুলিশের টিম বালিয়াডাঙ্গি থানার সীমান্তবর্তী কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, মালিবাগের একটি বাসায় গত সোমবার সকালে ৩ বছর ধরে কিডনি রোগে আক্রান্ত বৃদ্ধার গায়ের কাপড়-চোপড় খুলে তাকে জোর করে বাথরুমে ঢোকায় রেখা। শীতের সকালে বৃদ্ধার গায়ে ঢালা হয় ঠাণ্ডা পানি। কিন্তু ভেতরে গৃহকর্ত্রীকে আটকাতে না পেরে বেরিয়ে আসে রেখার আসল চেহারা। বৃদ্ধার লাঠি দিয়েই শুরু করে মারধর। একের পর এক আঘাতে বৃদ্ধা মাটিতে লুটিয়ে পড়লেও তাকে মারধর করা হয়।

আলমারির চাবির জন্য বৃদ্ধার বুকে পাড়া দেয়। বঁটি হাতেও তেড়ে আসে রেখা। একসময় অসহায়ের মতো আত্মসমর্পণ করেন বৃদ্ধা। গলা থেকে চেইন খুলে নেয় রেখা। হাতের বালাও কেড়ে নেয়া হয়।

কিন্তু চাবি দিয়ে আলমারি খুলতে সে ব্যর্থ হয়। তারপরেই অসুস্থ বৃদ্ধাকে টেনে নিয়ে বাধ্য করে আলমারি খুলে দিতে। ড্রয়ার খুলে স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল নিজের কব্জায় নেয় রেখা। এরপর সবকিছু ব্যাগে ভরে বৃদ্ধাকে বাসায় তালা মেরে গেট খুলে ব্যাগসহ বাড়ি থেকে বেরিয়ে পড়ে ওই ভয়ঙ্কর গৃহকর্মী।

সান নিউজ/বিআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা