সারাদেশ

খাগড়াছড়িতে সন্ত্রাসীদের অস্ত্রের কোপে আহত কলেজছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়ির পানছড়িতে রাতের অন্ধকারে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত কলেজ ছাত্র রাকিবুল (১৮) এর মৃত্যু হয়েছে। নিহত রাকিবুল উপজেলার উল্টাছড়ি ইউপির আলী নগরের আলী হোসেনের ছেলে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে আলীনগর এলাকার সালাম ফকিরের বাগানের পাশে এ ঘটনা ঘটে। সে পানছড়ি সরকারী ডিগ্রী কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র বলে জানা যায়। লেখাপড়ার পাশাপাশি অভাবের সংসারে ভাড়ায় মটর-সাইকেল চালিয়ে পরিবারের জন্য জীবিকা নির্বাহ করতো সে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সে প্রতিদিনের মত মটর সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে ওৎ পেতে থাকা অজ্ঞাত সন্ত্রাসীরা রাকিবের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তার মাথা দুই ভাগে বিবক্ত হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।

পরে তার চিৎকারে স্থানীয়রা তাতে প্রথমে পানছড়ি ও পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠালে সেখান থেকে অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে ভোর রাতে (বুধবার) ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান রাকিবের সঙ্গে থাকা স্কুল শিক্ষক সাইফুল ইসলাম। নিহত কলেজ ছাত্র রাকিবুল ছাত্রদল কর্মী বলে জানা গেছে।

পানছড়ি থানার ওসি মোহাম্মদ দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে পুলিশ কাজ করছে। ঘটনার মুল রহস্য উদঘাটন করে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান। তবে এ বিষয়ে এখনো থানায় লিখিত কোন অভিযোগ আসেনি বলে তিনি জানান।

এদিকে রাকিবুল হত্যাকারীদের বিচারের দাবীতে পানছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের চিহিৃত করে বিচার আওতায় আনা না হলে কঠোর কর্মসুচী দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

সান নিউজ/এএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা