সারাদেশ

নির্যাতন করে বিএনপিকে দমানো যাবে না: সাবেক এমপি কিরন

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ সফিকুর রহমান কিরন বলেছেন, শত নির্যাতনেও বিএনপি ঘুরে দাঁড়াবে। হামলা-মামলা-নির্যাতন করে বিএনপি’কে দমানো যাবে না। বিএনপি বাংলাদেশের গণমানুষের দল; একে ধ্বংস করা সহজ নয়। বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্যই রাজনীতি করে না। বিএনপি জনগণের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে। বিএনপি সবসময় নির্যাতিত, নিপিড়িত ও অসহায় মানুষের সেবায় নিয়োজিত। বিএনপি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার দল, বিএনপি দেশের মানুষের কথা বলে।

বুধবার (২০ নভেম্বর) শরীয়তপুর কোর্টে একটি রাজনৈতিক মামলায় হাজিরা শেষে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, হাজী বিএম হারুন অর রশীদ. যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি এ্যাড. মনিরুজ্জামান খান দিপু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. লুৎফর রহমান ঢালী, দপ্তর সম্পাদক কামরুল হাসান, সখিপুর থানা সদস্য সচিব মাজহারুল ইসলাম সরদার, যুগ্ম আহবায়ক নান্টু মালত, নড়িয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক মাসুদ দেওয়ান, সখিপুর থানা যুবদলের সভাপতি মাসুম বালা, সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক সম্রাট মোল্যা, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আকতার হোসেন মাঝী, উপজেলা কৃষক দলের সভাপতি বাবুল খান, নড়িয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওহেদুজ্জামান উজ্জল শরীফ, সাধারণ সম্পাদক আজিজুল হাকিম, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম রাতুল সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠণের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সাবেক এমপি সফিকুর রহমান কিরন আরও বলেন, বিএনপি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ও গণতন্ত্রের জন্য সর্বদা আপোষহীন। আর বিএনপি জনগণের রায় নিয়ে আবারও ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ। এজন্য বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


সান নিউজ/এএএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা